1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এক নারীর - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কলাপাড়ায় চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এক নারীর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন // পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগম চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে তিনি জানান, পায়রা বন্দর কর্তৃক বসতবাড়ি ও জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণের টাকা উত্তোলনের সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে চাঁদা দিতে চাপ দেয়। লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামের শাহাদত তালুকদার ও দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মোস্তাফিজুর রহমানসহ ৫-৬ জন সন্ত্রাসী ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মনিরা বেগম ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, তার ছেলে মোঃ এনামুল হকের কাছ থেকেও এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদত তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ এড়িয়ে যান।

মনিরা বেগম দাবি করেন, চান্দুপাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবার একই ধরনের হয়রানির শিকার হলেও তারা ভয়ে মুখ খুলতে পারছে না। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network