1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় সাগরে ধরা পড়লো ৩টি পাখিমাছ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় গৃহবধূকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টা ইফতার মাহফিলে আটক আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম কারামুক্ত ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেব না : ট্রাম্প কানাডায় মার্কিন দূতাবাসে গুলি এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা! শেবাচিম হাসপাতালে অপারেশন থিয়েটারে শিশুকে মারধর, কর্মচারী বরখাস্ত বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকার তথ্যপ্রযুক্তি সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বাউফল পৌর প্রকৌশলীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ! কলাপাড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা ঝালকাঠির রাজাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

কুয়াকাটায় সাগরে ধরা পড়লো ৩টি পাখিমাছ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ৩টি পাখিমাছ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩টি পাখি মাছ।

স্থানীয়দের কাছে এটি সেইল ফিস বা গোলপাতা মাছ নামেও পরিচিত। সোমবার (১৪ জুলাই) বিকেলে মাছ ৩টি আলীপুর মৎস্য আড়ৎদের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসলে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমায়।

বাজারে এসব মাছের চাহিদা কম থাকায় মাছ ৩টি নিলামের মাধ্যমে মোট ২৩ হাজার টাকায় বিক্রি হয়। সাফা ফিসের স্বত্বাধিকারী চয়ন ৩৫ কেজি ওজনের একটিকে ৪০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় কিনে নেন। অপর ২টি মাছ স্থানীয় ব্যবসায়ী সাদ্দাম হোসেন ৯ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, এসব মাছ বর্ষার সিজনে ধরা পড়ে। এলাকায় চাহিদা কম কখনো কখনো ২০০ টাকা কেজি দরেও বিক্রি হয়। মাছটি অপরিচিত হওয়ায় এলাকার অনেকেই খেতে চায় না। এসব মাছের কক্সবাজার ও ঢাকায় বেশ চাহিদা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার আবু সালেহ মাঝি ২৩ জেলেসহ এফবি আল্লাহর দোয়া নামের একটি ট্রলার নিয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে ইলিশ মাছের সাথে এ মাছ ৩ টি ধরা পড়ে।

আবু সালেহ মাঝি বলেন, গত পরশুদিন
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে প্রায় ১৭০ কিলোমিটার দূরে জাল ফেলতেই ইলিশের সাথে মাছগুলো উঠে আসে। তবে আগে এসব বেশি ধরা পড়তো।

সাফা ফিসের স্বত্বাধিকার মোঃ চয়ন বলেন এসব মাছের সচরাচর দেখা মেলে না। এলাকায় চাহিদা কম হওয়ায় ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে। তবে মাছটি অনেক সুস্বাদু, দামও কম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখিমাছ গভীর সমুদ্র থাকে। পরিবেশ ও ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি জেলেদের জালে বড় বড় সাইজের ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network