1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি শিক্ষায় ফেল! - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবার সংসদে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি অলি উল্লাহ কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চুরি, থানায় অভিযোগ কুয়াকাটার নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দলের ক্রিমিনাল গ্যাংদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে : ব্যারিস্টার ফুয়াদ ৩০ আসনে অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় জোট সহকর্মীদের উদ্দেশ্য করে বার্তা দিলেন জামায়াত আমির মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও দীর্ঘ আট বছর পর প্রতিশোধ, সাবেক ইউপি চেয়ারম্যানকে চড়-ঘুষি যুবদল নেতার নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত

ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি শিক্ষায় ফেল!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি শিক্ষায় ‘ফেল’ করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী। অথচ গত বছর এসএসসি পরীক্ষায় কৃষিতে তিনি ‘এ’ গ্রেড পেয়েছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি।

পরীক্ষার ফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালে ধর্ম বিষয়ে অকৃতকার্য হন। ২০২৫ সালে আবারও ওই পরীক্ষায় অংশ নেন। তবে ফল প্রকাশ হলে দেখা যায়, তিনি ধর্ম বিষয়ে পাস করলেও ফেল করেছেন কৃষিতে। শিক্ষার্থী শিশির বলেন, ‘আমি গত বছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার পরীক্ষা দিই। ফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাস করেছি, কিন্তু কৃষিতে ফেল আসছে। আমি এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘যে বিষয়ে পরীক্ষা দিয়েছে, সেটায় কৃতকার্য হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি, সংশোধন করা যাবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network