1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিবন্ধন পেতে প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

নিবন্ধন পেতে প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:নিবন্ধনের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে প্রাথমিক বাছাইয়ে টিকতে পারেনি আরও ১৪৩টি দল। অর্থাৎ নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কেউ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।

নির্বাচন কমিশন (ইসি) বলছে, আবেদনপত্রে থাকা ঘাটতি ও শর্ত পূরণে ব্যর্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।এসব ঘাটতি সংশোধনের সুযোগ দিয়ে সব দলকে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করে চিঠি দিচ্ছে ইসি। প্রথম পর্যায়ে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে, পরে ধাপে ধাপে অন্যান্য দলগুলোকেও একই ধরনের চিঠি দেওয়া হবে। এর আগে নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলগুলোকে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন।

পরে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১৪৪টি দল মোট ১৪৭টি আবেদন জমা দেয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, আবেদন জমা দেওয়া দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি) ‎ গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা) বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ সিটিজেন পার্টি, ইসলামী ঐক্যজোট, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি) ও বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি।

আবেদন জমা দেওয়া দলগুলোর মধ্যে আরও রয়েছে বাংলাদেশ গণবিপ্লবী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ), বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন, জনতার দল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি), জাতীয় ন্যায়বিচার পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও আমজনগণ পার্টি অন্যতম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network