1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বরিশালে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন ডিবি (গোয়েন্দা) পুলিশের অভিযানে হিরোইনসহ আরিফ গাজী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩ টার দিকে দপদপিয়া টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফ গাজী পটুয়াখালীর পুরতান হাসপাতাল রোডের মোঃ শাহজাহান গাজীর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন ডিবি (গোয়েন্দা) পুলিশের ইন্সপেক্টর মোঃ সগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান ও এস আই মোঃ রাকিব হোসেনসহ একটি আভিযানিক টিম বরিশালের দপদপিয়া টোল প্লাজায় অভিযান পরিচালনা করেন।

এসময় আরিফ গাজী নামের এক মাদক ব্যবসায়ীকে ২.৫ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। আটক আরিফ গাজী মাদক ব্যবসার সুবাদে বরিশালে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। গোয়েন্দা পুলিশ আরও জানায়, আটক আরিফ গাজীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network