1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নতুন ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বরিশালে নতুন ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালে নতুন করে ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে নতুন করে ১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৫৪৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

যদিও গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনার হাসপাতালে ৬২ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ১২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, ভোলার হাসপাতালে ২ জন, পিরোজপুরের হাসপাতালে ৮ জন এবং ঝালকাঠি হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।

 

বিভাগের ছয় জেলায় জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে ছয় হাজার ১৯৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া আছে। বিভাগের সবগুলো হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সচেতনতাই প্রধান কাজ। যার যার অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করলে সংক্রমণ রোধ করা সম্ভব। এজন্য এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। পানি জমিয়ে রাখা যাবে না। বাসা, বাড়ি আঙ্গিণা, ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় পরিচ্ছন্ন রাখতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network