1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিসিসি’র সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

বিসিসি’র সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজনৈতিক সহিংসতার একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন।

১৪ জুলাই কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জয়নালের বিরুদ্ধে বিএনপি অফিসে ভাঙচুরসহ একাধিক রাজনৈতিক সহিংসতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে পৃথক আরেক ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার বাদী আলামিনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গণঅধিকার পরিষদের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৪ জুলাই তাকে আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল সদর থানার আদালত শাখার কর্মকর্তা (জিআরও) এনামুল হক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network