1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্ক // কারিনা কাপুর খান, বলিউডে জিরো ফিগারের ট্রেন্ড তিনিই শুরু করেছিলেন। গর্ভাবস্থায় ফটোশুট করে কিংবা সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই কাজে ফিরে নজিরও গড়েছেন।

বেবোর ফিটনেস বরাবরই ঈর্ষণীয়। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করলেও চেহারায় যেন বড় কোনো পবির্তন নেই।

কিন্তু এর রহস্য কী? সম্প্রতি তা ফাঁস করেছেন সেলিব্রিটি নিউট্রিশনিস্ট ঋজুতা দিওয়েকার।

ঋজুতার মতে, কারিনা খেতে ভালোবাসলেও নিজের খাদ্যাভ্যাসে কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলেন। সপ্তাহের পাঁচ দিন একেবারে একই খাবার খেয়ে থাকেন তিনি।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টশন’ ছবির সময় থেকে রাতের খাবারে কোনো পরিবর্তন আনেননি কারিনা। প্রায় ১৮ বছর ধরে প্রতিদিন রাতে ডালের খিচুড়ি খেয়ে যাচ্ছেন তিনি।

যদিও বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, চাইনিজ খাবার খেতে তিনি খুব ভালোবাসেন। তবে মিষ্টি বা ঘি খাওয়া ছাড়েননি। বরং নিজের খাদ্যাভ্যাসে সব কিছু রেখেই চেহারা ধরে রেখেছেন তিনি।

ছেলে তৈমুরের জন্মের পর স্কিন টোন ও ডিটক্সের জন্য কারিনাকে ঘি খাওয়ার পরামর্শও দেন ঋজুতা। শুধু তাই নয়, চকলেট পেস্ট্রিও খেতে দেখা যায় তাকে। ঋজুতার মতে, সঠিক পরিমাণে চিনি শরীরকে ডিটক্স করে। তাই নির্ভয়ে মিষ্টিও খান কারিনা।

কারিনার এই খাবারের রুটিন এবং নিয়মিত শরীরচর্চাই তাকে দীর্ঘদিন ধরে একই রকম ফিট এবং ফ্রেশ রাখতে সহায়তা করছে বলে জানিয়েছেন ঋজুতা দিওয়েকার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network