1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত: ভোলার ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত: ভোলার ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ভোলা প্রতিনিধি// মৌসুমি বায়ুর প্রভাবে আবারও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত দ্বীপজেলা ভোলা। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ভোলার মেঘনা নদীতে পানির চাপ বৃদ্ধি পায়। এতে ইলিশা ফেরিঘাট অতি জোয়ারের পানিতে প্লাবিত হয় এবং ফেরিতে যানবাহন ওঠানামার সংযোগ সড়ক তলিয়ে যায়।

ফলে ফেরিঘাটে যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। ইলিশা ফেরিঘাটের দুটি ঘাটের মধ্যে ‘লো ওয়াটার’ ঘাটটি সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে যাওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে শুধু ‘হাই ওয়াটার’ ঘাট দিয়ে সীমিতভাবে যানবাহন ওঠানামা করানো হচ্ছে, এতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

 

এদিকে, সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারির পরিপ্রেক্ষিতে ভোলা-লক্ষ্মীপুরসহ জেলার ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার ও স্পিডবোটে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে যাতায়াত করছেন, যা যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

 

বিআইডব্লিউটিএ’র ভোলা নদীবন্দরের পরিবহন পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোলা জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরাসহ অভ্যন্তরীণ ১০টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইলিশা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network