1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল জেলা দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন :: আসন্ন ১৮ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত দেশব্যাপী মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি সফল করতে বরিশাল জেলা দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বরিশাল-৫ (সদর) আসনের অন্যতম জনপ্রিয় নেতা, এডভোকেট আবুল কালাম শাহিন।

তিনি বলেন,“বর্তমান ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে বিএনপি ঘোষিত এই কর্মসূচি একান্ত জরুরি। দেশের মানুষের বাকস্বাধীনতা আজ বিপন্ন। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলিতভাবে কর্মসূচি পালন করবো। বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে, এবং নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি শতভাগ সফল হবে ইনশাআল্লাহ।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সভা শেষে প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network