1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গভীর সমুদ্রে ধরা পড়ল দু'টি বিরল পাখি মাছ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

গভীর সমুদ্রে ধরা পড়ল দু’টি বিরল পাখি মাছ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবদক, বরিশাল: কুয়াকাটা বঙ্গোপসাগর গভীর সমুদ্রে এক জেলের জালে ধরা পড়লো প্রায় ৩ মণ ওজনের দুটি পাখি মাছ। যা স্থানীয়ভাবে গোলপাতা মাছ হিসেবে পরিচিত। মাছ দুটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা। আজ বৃহস্পতিবার দুপুরে খান ফিসে খোলা বাজারে ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। সুমন মৃধা নামক এক মাছ ব্যবসায়ী কিনে নেয়। এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভীড় পরে যায়।

জেলে ও আড়তদার সূত্রে জানাগেছে, চট্টগ্রাম বাঁশখালীর আল্লাহর দান-১ নামের ট্রলারটি নিয়ে ফেরদৌস মাঝি গত এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। সমুদ্রে জাল ফেলতেই অন্যান্য মাছের সাথে পাখি মাছ দুটি ধরা পরে। মাছ শিকার শেষে আজ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে খোলা ডাকে বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি ফেরদাউস জানান, মাছ দুটি একটু নরম হয়ে গেছে। অন্যথায় আরো বেশি দামে বিক্রি হতো। ব্যবসায়ী সুমন মৃধা বলেন, এসব মাছের সচরাচর দেখা মেলে না। এলাকায় চাহিদা কম হওয়ায় ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে। তবে মাছটি অনেক সুস্বাদু, দামও কম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। পরিবেশ ও ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি জেলেদের জালে বড় বড় সাইজের ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network