1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যদাতারা স্বৈরাচারের দোসর’ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

‘তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যদাতারা স্বৈরাচারের দোসর’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে তারা পতিত স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি।

 

কতিপয় রাজনৈতিক নেতা তারেক রহমানের বিরুদ্ধে যেসব কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তার প্রতিবাদ জানিয়ে রহমাতুল্লাহ বলেন, পতিত স্বৈরাচারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করার অপ-তৎপরতায় লিপ্ত ছিল তারা।

 

১/১১ এর অগন্তান্ত্রিক সরকারের আমলে তারেক রহমান ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে মারাত্নকভাবে মৃত্যুর ঝুকিতে উপনিত হয়েছিলেন। তিনি গত ১৭ বছর দেশের বাইরে থেকেও এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের লাগাতার নেতৃত্ব দিয়েছেন।

 

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের সময়ে নির্বাচনে যারা অংশ নিয়ে অবাধে সভা ও সমাবেশ করেছে তারাও স্বৈরাচারের দোসর।

 

নিজেদেরকে তারা এখন অত বিপ্লবী প্রমাণ করার জন্য এখন মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচারের ইতিহাস সম্পর্কে জাতি ভালভাবেই অবহিত।

 

রহমাতুল্লাহ বলেন, ভোটের অধিকার পূন: প্রতিষ্ঠিত হলে এসব রাজনৈতিক নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। এ কারণেই তারা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network