1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে জাল টাকাসহ যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালীতে জাল টাকাসহ যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে জাল নোটসহ পলাশ হাওলাদার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পেছনের এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পলাশ হাওলাদার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম নূরুল হক হাওলাদার। বাউফল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ খান অভিযান চালিয়ে পলাশকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার টাকার ৩৯টি জাল নোট উদ্ধার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পলাশ হাওলাদারের বিরুদ্ধে জাল নোট আইনে মামলা করা হয়েছে। তাঁকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network