1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

পিরোজপুরে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পিরোজপুর, ১৭ জুলাই ২০২৫ (বাসস): ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগান সামনে রেখে জেলায় সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় টাউন ক্লাব মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।

 

বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুল আউয়াল, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন পিরোজপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল হাসান। উপস্থাপনা করেন সহকারী কমিশনার মো. জাকির হোসেন।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডিসি মো.আশরাফুল আলম খান বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা যত বেশি গাছ লাগাব তত বেশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

 

তিনি অনুষ্ঠানে আগত সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

 

এবারের মেলায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফলজ গাছ বিতরণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network