1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

মির্জাগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  পটুয়াখালীর মির্জাগঞ্জের যৌথবাহিনীর অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক করা হয়েছে।  মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাফিন এম একতিদার ও থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৪টায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার পূর্ব সুবিদখালীর মোঃ আলতাফ মৃধার বসতঘরের মধ্যে হতে অনুমানিক ৭৫০০০ টাকা মূল্যের ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৩৮০ টাকা,মাদক সেবনের জন্য ০৪ টি দিয়াশলাই,০৫ টি সিরিঞ্জ,০১টি কসটেপ,০১ টি কেচি,০৩পিস ফয়েল পেপার টুকরা,০৪ টি প্লাষ্টিকের আঙ্গুলের ক্যাপ, ১০ টাকার নোট দিয়ে তৈরীকৃত মাদক সেবনের পাইপ,০২টি নীল কালারের পলিথিনের জিপার ব্যাগ সহ তিনজন কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন পূর্ব সুবিদখালীর জিন্নাত মৃধার পুত্র মাদক কারবারি আলতাফ মৃধা (৪৫) ও শাকিল আহম্মেদ (২৪),উত্তর আমড়াগাছিয়া গ্রামের তরিকুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ তানভীর উর ইসলাম (২৫)। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, যৌথ বাহিনীর এ অভিযান চলমান থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network