1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছরের গৃহবধূ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছরের গৃহবধূ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ১৭ বছরের এক কিশোরকে নিয়ে পালিয়েছেন ৪০ বছর বয়সী এক গৃহবধূ। ওই গৃহবধূ দুই সন্তানের জননী এবং স্থানীয় বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ প্রতিবেশী এক কিশোরের সঙ্গে পালিয়েছেন।

ওই কিশোর একই গ্রামের বাসিন্দা এবং বয়সে গৃহবধূর সন্তানের মতো। ছোটবেলা থেকে নানাবাড়িতে বড় হলেও তার স্থায়ী ঠিকানা বাবরা গ্রামেই। দীর্ঘদিনের পারিবারিক পরিচয় থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা একপর্যায়ে পরকীয়ায় রূপ নেয়।

গৃহবধূর স্বামী মান্নান মিস্ত্রী বলেন, ১১ জুলাই রাতে আমি তাদের পাশের একটি পরিত্যক্ত ভবনে আপত্তিকর অবস্থায় দেখি। তখন চুপ ছিলাম, ভাবছিলাম হয়তো বিষয়টি সামলে নিতে পারব। কিন্তু সকালে দেখি, স্ত্রীকে নিয়ে ওই কিশোর পালিয়ে গেছে।

এখন আমার ছোট ছেলে না খেয়ে কাঁদছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর কিশোরের বাবা টোটন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের পর এমন ঘটনায় অনেকেই হতবাক হয়ে গেছেন। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network