1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফরিদপুরের পথে এনসিপির নেতারা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

ফরিদপুরের পথে এনসিপির নেতারা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরে বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। আগের সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এই কর্মসূচি পিছিয়ে দিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়েছে।

এর আগে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা করেছিল এনসিপি। এই কর্মসূচি ঘিরে সকাল ৯টার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এনসিপির নেতাদের বুধবার রাতে ফরিদপুর আসার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের ওই ঘটনার পর তারা খুলনায় চলে যান। গতকাল রাতে সেখানে ছিলেন। আজ দুপুরে ফরিদপুরে পথসভায় যোগ দেবেন।

এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক রাকিব হাসান বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খারাপ। ফরিদপুরে দুপুর সাড়ে বারোটার মধ্যে প্রোগ্রাম ধরা কঠিন হয়ে পড়বে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা টহল দেবেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network