1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফার উদ্যোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এতে অংশ গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নলছিটির কৃষক দল নেতা আলহাজ্ব শামীম মল্লিক, মিন্টু, মো: হারুন, নুর হোসেন, হাবিবুর রহমান, সবুজ আকন, মো: রুবেল, আনোয়ার হোসেন, নয়ন মুন্সি প্রমুখ।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মাননীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তিকারীরা ফ্যাসিবাদের দোসর।

বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বাংলার মাটিতে ঠাই হবে না। তারা দিল্লি অথবা পিন্ডি গিয়ে ষড়যন্ত্র করতে পারেন। এদশের মাটিতে দুষ্কৃতিকারীদের স্থান হবে না।

ঝালকাঠি জেলা কৃষক দল ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাল্লাহ। চাষী নান্না খলিফার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদকাঠি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network