1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি// বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফার উদ্যোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এতে অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নলছিটির কৃষক দল নেতা আলহাজ্ব শামীম মল্লিক, মিন্টু, মো: হারুন, নুর হোসেন, হাবিবুর রহমান, সবুজ আকন, মো: রুবেল, আনোয়ার হোসেন, নয়ন মুন্সি প্রমুখ।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মাননীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তিকারীরা ফ্যাসিবাদের দোসর। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বাংলার মাটিতে ঠাই হবে না। তারা দিল্লি অথবা পিন্ডি গিয়ে ষড়যন্ত্র করতে পারেন। এদশের মাটিতে দুষ্কৃতিকারীদের স্থান হবে না।ঝালকাঠি জেলা কৃষক দল ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাল্লাহ।

চাষী নান্না খলিফার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদকাঠি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network