1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছারছীনা দরবার শরীফ পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছারছীনা দরবার শরীফ পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী আজ পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানার শতবর্ষী নৌকার হাট পরিদর্শন করেছেন।

 

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় তিনি আটঘরে পৌঁছান। এ সময় তিনি ভাসমান নৌকার হাটের অনন্য বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন।

 

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ছারছীনা দরবার শরীফে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং মরহুম দাদা পীর সাহেবের কবর জিয়ারত করেন।

স্থানীয় প্রশাসন ও দরবার শরীফ কর্তৃপক্ষ রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার এ সফরকে সম্মানিত ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network