1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপি নেতার গলায় মালা পরানো সেই ওসিকে গোপালগঞ্জে বদলি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মামুন বরিশালে পরকীয়া সন্দেহে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী গ্রেফতার ঝালকাঠির শিক্ষক ও সাংবাদিক নেতা বাচ্চু’র বিরুদ্ধে অপপ্রচার  বরিশালে ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার পর তরুণীর আত্মহত্যা এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতার গলায় মালা পরানো সেই ওসিকে গোপালগঞ্জে বদলি

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শরীয়তপুরে বিএনপি নেতার গলায় ফুলের মালা পড়িয়ে দেওয়া নড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। যানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপন পেদার গলায় ফুলের মালা পড়িয়ে দিয়েছিলেন সুরুজ উদ্দিন আহম্মেদ। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন উঠেছিল পুলিশ বাহিনীর নিরপেক্ষতা নিয়ে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, পুলিশের সদস্য হয়ে এমন কাজ করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে তাকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে শরীয়তপুরে থানায় তুলে নিয়ে নির্যাতন করে আবু জাফর নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে পদ্মা সেতু দক্ষিণ থানার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এদের মধ্যে পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদও ছিলেন। পরবর্তীতে তাকে নড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network