1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শাহরুখকে টপকে গেলেন আল্লু অর্জুন, তালিকায় নেই সালমান-আমির! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শাহরুখকে টপকে গেলেন আল্লু অর্জুন, তালিকায় নেই সালমান-আমির!

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্ক//অভিনয় দক্ষতা, স্টারডম ও ভক্তদের ভালোবাসার বিবেচনায় দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের তালিকা প্রকাশ করল অরম্যাক্স মিডিয়া। ২০২৫ সালের জুন মাসের এই শীর্ষ ১০-এর তালিকায় দক্ষিণী তারকাদের দাপট আবারও চোখে পড়ার মতো। একদিকে যেমন শীর্ষস্থান ধরে রেখেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, অন্যদিকে জনপ্রিয়তায় কিং খান শাহরুখকে পেছনে ফেলে দিয়েছেন ‘পুষ্পা ২’ তারকা আল্লু অর্জুন। অবাক করা বিষয়, এই তালিকায় জায়গা পাননি বলিউডের দুই খ্যাতনামা অভিনেতা সালমান খান ও আমির খান।

তালিকার প্রথম স্থানটি দখল করে আছেন প্রভাস। ‘কাল্কি ২৮৯৮ এ ডি’-র মতো বড় বাজেটের ছবি ও ভক্তদের আবেগ মিলিয়ে এই জায়গা ধরে রাখতে পেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সুপারস্টার থলাপতি বিজয়।

 

তৃতীয় স্থানে উঠে এসেছেন স্টাইলিশ স্টার অল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। শাহরুখ খান চতুর্থ স্থানে নেমে গেছেন। ‘জওয়ান’ এবং ‘ডানকি’-র সাফল্য সত্ত্বেও তিনি শীর্ষ তিনের বাইরে।

 

পঞ্চম থেকে অষ্টম স্থানে রয়েছেন একে একে দক্ষিণী তারকারা—অজিত কুমার, মহেশ বাবু, জুনিয়র এনটিআর এবং রাম চরণ।

বলিউডের আরেক প্রতিনিধি হিসেবে নবম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। তার ধারাবাহিক সিনেমা রিলিজ এবং ভিন্নধর্মী চরিত্রে অভিনয় হয়তো তাকে এই তালিকায় টিকিয়ে রেখেছে।

দশম স্থানে উঠে এসেছেন নানি। ‘হিড়োহি’ বা ‘দাসরা’র মতো ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন পুরো ভারতে।

তবে অরম্যাক্স মিডিয়ার মতে, চলতি বছরের জুন মাসের আপডেটে ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ অভিনেতার তালিকা থেকে বাদ পড়েছেন সালমান খান ও আমির খান। তবে বলা বাহুল্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির আধিপত্য বলিউডের অনেক তারকার কাছে যেন এক সতর্কবার্তা হয়ে এলো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network