1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ

ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফার উদ্যোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এতে অংশ গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নলছিটির কৃষক দল নেতা আলহাজ্ব শামীম মল্লিক, মিন্টু, মো: হারুন, নুর হোসেন, হাবিবুর রহমান, সবুজ আকন, মো: রুবেল, আনোয়ার হোসেন, নয়ন মুন্সি প্রমুখ।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মাননীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তিকারীরা ফ্যাসিবাদের দোসর।

বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বাংলার মাটিতে ঠাই হবে না। তারা দিল্লি অথবা পিন্ডি গিয়ে ষড়যন্ত্র করতে পারেন। এদশের মাটিতে দুষ্কৃতিকারীদের স্থান হবে না।

ঝালকাঠি জেলা কৃষক দল ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাল্লাহ। চাষী নান্না খলিফার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদকাঠি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network