1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের জামায়াত নেতাকর্মীরা ৭ লঞ্চ ও ৬৫ বাসে সমাবেশে যোগ দেবেন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বরিশালের জামায়াত নেতাকর্মীরা ৭ লঞ্চ ও ৬৫ বাসে সমাবেশে যোগ দেবেন

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল // ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শনিবারের (১৯ জুলাই) জাতীয় মহাসমাবেশে যোগ দিতে বরিশালের নেতাকর্মীদের জন্য ৭টি লঞ্চ ও ৬৫টি বাস ভাড়া করা হয়েছে।

 

বরিশাল জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা এসব লঞ্চ ও বাসে ঢাকায় সমাবেশে যোগ দেবেন। এর মধ্যে জেলা জামায়াতের উদ্যোগে ৪টি লঞ্চ ও ৬৫টি বাস এবং মহানগর জামায়াতের উদ্যোগে ৩টি লঞ্চ ভাড়া করা হয়েছে।

 

বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সমাবেশে যোগ দিতে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বরিশাল থেকে ৩টি পূর্ণাঙ্গ লঞ্চ ভাড়া করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর সুবিধার্থে এসব লঞ্চ সম্পূর্ণভাবে ভাড়া করা হয়েছে। এই লঞ্চে শুধু মহানগরের ৬ হাজার নেতাকর্মী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।

 

বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আমাদের আদর্শিক অবস্থান ও জনসম্পৃক্ততা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই আমরা বরিশাল থেকে সম্মিলিতভাবে অংশ নিচ্ছি।

 

তিনি আরও বলেন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বরিশাল থেকে ৪টি পূর্ণাঙ্গ লঞ্চ ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৬৫টি বাস ভাড়া করা হয়েছে। এর মধ্যে বড় একটি লঞ্চ বরিশাল নদী বন্দর থেকে ছেড়ে যাবে। এছাড়া অন্য তিনটি লঞ্চ জেলার হিজলা মুলাদী ও মেহেন্দিগঞ্জ থেকে ছেড়ে যাবে। দলীয় নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর সুবিধার্থে এগুলো ভাড়া করা হয়েছে। এই লঞ্চ ও বাসে জেলা জামায়াতের ১২ হাজার নেতাকর্মী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।

বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আহমেদ বায়জিদ বলেন, জামায়াতের এই আয়োজনকে কেন্দ্র করে বরিশাল নদীবন্দর এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ঢাকা রওনা দেয়ার আগে সংক্ষিপ্ত দোয়া ও বক্তব্যের মাধ্যমে যাত্রা শুরু করা হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network