1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অন্যের স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বরিশালে অন্যের স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পার্কে অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। ওই সময় রাব্বি খান ও তার বন্ধুদের তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এসআই মাহবুব।

এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে শুক্রবার থানা থেকে ক্লোজড করা হয়। ওসি নাজমুল নিশাত বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় মাহবুব হোসেন নামে এক উপপরিদর্শককে ক্লোজড করা হয়েছে। তাকে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network