1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আবু সাঈদ নিহত হয়েছেন। নিহত সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির। শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।

সফরসঙ্গী সূত্রে জানা যায়, শনিবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের উদ্দেশে আবু সাঈদের নেতৃত্বে খুলনার দাকোপ উপজেলা থেকে চারটি বাসে তারা রওনা হন। রাত ৩টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে হাইওয়ে থানার সামনে সবকটি বাস পার্কিং করে বিরতি নেন। অনেকে বাস থেকে নেমে চা খেতে দোকানে যায় এবং আমিরসহ সাত-আটজন বাসের সামনেই দাঁড়িয়ে থাকেন।

হঠাৎ খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছনের তিন নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে ১ নম্বর বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পড়ে গিয়ে নিহত হন। দাঁড়িয়ে থাকা সাত আট জনসহ বাসের ভেতরে থাকা অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান বলেন, আমার থানার সামনে এমন ঘটনা ঘটেছে আমার জানা নেই। আমি ছুটিতে রয়েছি।

খুলনা দাকোপ থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জামায়াত ইসলামের সম্মেলনে যাওয়ার পথে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহতের খবর শুনেছি। উপজেলা আমির আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকরি করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network