1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্ত্রীকে তালাকের পর ২৫ কেজি দুধে গোসল করে স্বামী! - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

স্ত্রীকে তালাকের পর ২৫ কেজি দুধে গোসল করে স্বামী!

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// গাইবান্ধার সাদুল্লাপুরে তালাকের পর ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্ত্রীকে তালাক দিয়ে ২ লাখ ৮৫ হাজার টাকা মোহরানা পরিশোধের পর স্বামী গোসল করেছেন ২৫ কেজি গরুর দুধ দিয়ে! ঘটনা এলাকাজুড়ে রীতিমতো কৌতূহলের সৃষ্টি করেছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়া দুধ দিয়ে গোসলের ছবি নজরে আসে এই প্রতিবেদকের। এরআগে গতকাল শুক্রবার বিকেলে হৃদয় মিয়া ব্যতিক্রমী ওই আয়োজন করেন। তার আগে বৃহস্পতিবার রাতে স্থানীয়দের উপস্থিতিতে ও কাজীর মাধ্যমে তাদের তালাক সম্পন্ন হয়।

জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের কৃষক হৃদয় মিয়া (৩০) এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে (২২) বিবাহ করেন। বিয়েতে দেনমোহর ধার্য হয় ২ লাখ ৮৫ হাজার টাকা। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। বিষয়টি সময়ের সঙ্গে বাড়তে থাকে। তুচ্ছ বিষয়েও বিবাদ লেগেই থাকত।

পরিবারের একাধিকবার মধ্যস্থতার পরও তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে স্থানীয়দের উপস্থিতিতে ও কাজীর মাধ্যমে তালাক সম্পন্ন হয়। হৃদয় মিয়া স্ত্রীকে মোহরানার সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দেন। তালাকের পরদিন শুক্রবার বিকেলে হৃদয় মিয়া ব্যতিক্রমী এক আয়োজন করেন। তিনি জমিদার বাজার এলাকায় প্রকাশ্যে ২৫ কেজি গরুর দুধ এনে গোসল করেন। এ সময় তার পরিবারের লোকজন গ্রামীণ গান পরিবেশন করে একপ্রকার ‘স্বস্তি উদযাপন’ করে।

এই ঘটনা স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ এটিকে ‘অদ্ভুত ও হাস্যকর’ হিসেবে দেখলেও, অনেকেই বলছেন—”হৃদয় এখন যেন মুক্তির আনন্দে ভাসছেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network