1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মোবাইল দেখতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোবাইল দেখতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মহিপুরে মোসা: মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধুর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজিয়া ওই ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের বাসিন্দা আলম প্যাদার মেয়ে। মারজিয়া আক্তার ও স্বামী জাহিদ প্যাদা আপন চাচাতো ভাই বোন।

নিহত মারজিয়ার স্বামী জাহিদ প্যাদা বলেন, গতকাল রাতে মারজিয়া আমাকে ফুচকা আনতে বলেছিলো। মাছের গদিতে কাজের চাপ বেশি থাকায় অনেক রাতে বাসায় ফেরায় ফুচকা আনতে পারিনি। ফুচকা না এনে মাছ নিয়ে বাসায় ফেরায় সে রাগ করে। মাছ কেটে ধোঁয়া শেষে মোবাইল হাতে নেয়। এত রাতে মোবাইল না দেখে ঘুমাতে বলি। এতে সে রাগ করে পাশের বারান্দায় ঘুমাতে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বিছানায় না দেখে বারান্দায় গিয়ে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

এ প্রসঙ্গে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মহিপুর থানার দিয়ারআমখোলা গ্রাম থেকে দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network