1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় একরাতে চার দোকান চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব

গলাচিপায় একরাতে চার দোকান চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি সেন্টার বাজারে এক রাতে চারটি দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ১৩ জুলাই রবিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় দোকান বন্ধ করে দোকানদাররা বাড়িতে চলে গেলে রাতে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলো, রাব্বি চৌকিদারের হার্ডওয়ারের দোকান, মাহাবুব মুন্সীর কাপড়ের দোকান, রক্তিম আকনের ভ্যারাইটিস দোকান এবং দলিল উদ্দিন ফরাজির মুদি ও মনোহর সামগ্রীর দোকান। চোরেরা চারটি দোকান থেকে সর্বমোট ১ লক্ষ ৩৪ হাজার ৫ শত টাকা চুরি করে নিয়ে যায়।

পরদিন ১৪ জুলাই সকাল ৫টার দিকে রাব্বি চৌকিদার দোকানে এসে দেখতে পান দোকানের দরজা খোলা এবং তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি লোকজন ডেকে আনলে আরও তিনটি দোকানের তালা ভাঙা এবং দরজা খোলা দেখতে পান। খবর দিলে সংশ্লিষ্ট দোকানদাররাও এসে নিজেদের দোকানে চুরির আলামত দেখতে পান। এছাড়াও পাশেই অবস্থিত কৃষি ব্যাংক পানপট্টি শাখার তালাও ভাঙা অবস্থায় পাওয়া গেলেও সেখান থেকে কোনো কিছু নেয়নি বলে জানা গেছে। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্ত চোরকে শনাক্ত করে।

তার নাম মো. মাসুদ দালাল (৩৬) পিতা আইয়ুব আলী দালাল গ্রাম পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন। ১৪ জুলাই রাত ৮টার দিকে তার বাড়ির নিকটবর্তী এলাকা থেকে মাসুদ দালালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চুরির কাজে ব্যবহৃত লোহার সাবল, হাতুড়ি ও বিশেষ চাবি তার ঘরের পূর্ব পাশ থেকে উদ্ধার করে।

রাব্বি চৌকিদার বাদী হয়ে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা রয়েছে। চুরির ঘটনায় তার সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় রাত্রিকালীন টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network