1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানকে নিয়ে কু'রুচিপূর্ণ মন্তব্য কলাপাড়ায় বিএনপির বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

তারেক রহমানকে নিয়ে কু’রুচিপূর্ণ মন্তব্য কলাপাড়ায় বিএনপির বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন//বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কু’রুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলাপাড়া উপজেলা বিএনপি।

 

শনিবার (১৯ জুলাই) বিকেলে কলাপাড়া শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

 

নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানকে নিয়ে অশোভন বক্তব্য প্রদানকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারা দেশে আন্দোলনের ঝড় উঠবে।”

 

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network