1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নগরীর খ্রিস্টান কলোনিতে রাতে প্রবেশ করতে নিষেধ করায় যুবকের উপর হামলা! - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

নগরীর খ্রিস্টান কলোনিতে রাতে প্রবেশ করতে নিষেধ করায় যুবকের উপর হামলা!

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল::: বরিশাল নগরীর খ্রিস্টান পাড়া কলোনিতে রাতে স্থানীয় যুবকদের প্রবেশ করতে নিষেধ করায়, জিসান নামে এক যুবকের উপর দেশীয় অস্ত্র,শস্ত্র, লাঠি,সোটা,দিয়ে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক নগরের ১২নং ওয়ার্ড ত্রিশ গোডাউন খ্রিস্টান পাড়া কলোনির বাসিন্দা পিটার আরিন্দার ছেলে জিসান আরিন্দা (২০)। আহত যুবক শের-ই বাংলা মেডিকেল কলেজ( শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কর্তব্যরত চিকিৎসক বলেন, হামলায় আহত যুবকের মারি থেঁতরে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা লাগতে পারে।

গত শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা রাতে ত্রিশ গোডাউন (আমবাগান) চতুর্থ হাউজিং কলোনিতে ঘটনাটি ঘটে। আহতের বোন লিজা আরিন্দা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু কিশোর যুবক রাতে কলোনিতে প্রবেশ করে মাদকদ্রব্য সেবন করেন। তাদের রাতে কলোনিতে প্রবেশ করতে নিষেধ করায় আমার ছোট ভাই জিসানের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে।

তিনি আরও বলেন, আমরা খ্রিস্টান,আমাদের পরিবারের লোকজন সন্ধ্যা হলে বাসার সামনে বসে এবং আমাদের কলোনিতে ১৪থেকে ২০ বছর বয়সী মেয়ে রয়েছে। তাদের দেখে বিভিন্ন ধরনের কথা বার্তা ও (ইভটিজিং) করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, নগরের ২৪ নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ বাচ্চু মিয়ার ছেলে সাকিব ও সাব্বিরসহ অজ্ঞাত১০/১৫ জন মিলে পরিকল্পিতভাবে কলোনিতে প্রবেশ করে হামলা চালায়। এবং তার বাবা বাচ্চুর মাদকদ্রব্য গাঁজা বিক্রি করতে অস্বীকার করায় সুজন নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে গাছের সাথে হাত-পা বেঁধে মারধর করে। এতে সুজন মারা যায়। সেই মামলায় বাচ্চু জেল হাজতে রয়েছে।

এবিষয়ে বরিশাল জেলা ও মহানগর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমাজেও নেতারা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মিজানুর রহমান বলেন, ত্রিশ গোডাউন খাল পার এলাকায় একটি মারধরের ঘটনার কথা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network