1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এনসিপির দুই নেতার পদত্যাগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

এনসিপির দুই নেতার পদত্যাগ

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কমিটি ঘোষণার এক মাসের মাথায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন।শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তারা। এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। কমিটিতে ইসমাইল হোসাইন ও প্রকৌশলী আলাউদ্দিন সদস্য পদে ছিলেন।

ফেসবুক স্ট্যাটাসে প্রকৌশলী আলাউদ্দিন লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম। অন্যদিকে ইসমাইল হোসাইন তার স্ট্যাটাসে লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম।

এ বিষয়ে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের লোক। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করায় মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির উপজেলা কমিটিতে আমাকে রাখার বিষয়ে পূর্বে কোনো অবগত করা হয়নি, এমনকি আমি তাদের কোনো কর্মসূচিতেও অংশগ্রহণ করিনি। তাই আমি পদত্যাগ করেছি।

এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। আমি তাকে বলেছি, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে জেলা পর্যায়ে কাজ করতে পারেন। তিনি আরও বলেন, অপরদিকে ইসমাইল হোসেন আমাদেরকে কিছু জানায়নি। পরে শুনেছি, তিনি ফেসবুকে এনসিপি থেকে অব্যাহতি নেওয়ার একটি স্ট্যাটাস দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network