1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামের বাঁশখালীতে প্রধান সড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা করা হয়েছে। তবে পুলিশ রাতেই গাছ সরিয়ে ফেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৯ জুলাই) গভীর রাতে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের সামনে এবং সাধনপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ভোররাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তারা সড়কের ওপর থেকে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’

গোপালগঞ্জের এক ঘটনার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা সারাদেশে হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ। স্থানীয়রা জানান, হরতালের সমর্থনে গভীর রাতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোছাইনের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্যরা ভোরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network