1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বরগুনায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‎বরগুনার আমতলী উপজেলায় স্ত্রী সাজেদা বেগমের (৫৫) মরদেহ হাসপাতালে রেখে স্বামী তৈয়ব হোসেনের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

জানা যায়, পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে নিহত হয়েছেন সাজেদা বেগম। রোববাব (২০ জুলাই) উপজেলার চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।

স্থানীয়রা জানান, বরগুনার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে স্বামী-স্ত্রী তৈয়ব হোসেন ও সাজেদা বেগম নিজ বাড়িতে দীর্ঘবছর ধরে একসঙ্গে বসবাস করতেন। পারিবারিক কলেহের জেরে তৈয়ব হোসেন ও সাজেদার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। প্রায় সময় স্ত্রীকে অমানসিক নির্যাতন করতেন তৈয়ব। ঘটনার দিন পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে মুগুরের আঘাতে নিহত হয়েছেন সাজেদা বেগম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যান এক ব্যক্তি। পরে নিহত সাজেদার মেয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি আমতলী থানায় পুলিশকে অবহিত করেন।

এদিকে খবর পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেয়। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান বলেন, ঘাতক স্বামী তৈয়ব হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ-সংক্রান্ত থানায় হত্যা মামলা রুজু করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network