1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মাদক বিক্রেতা বাবা ও ছেলের কারাদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বরিশালে মাদক বিক্রেতা বাবা ও ছেলের কারাদন্ড

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযানে আটককৃত মাদক বিক্রেতা বাবা ও ছেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে দন্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক এলাকা থেকে শনিবার দিবাগত রাতে দুইশ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-ওই এলাকার নিকুঞ্জ মিস্ত্রির ছেলে শিবু মিস্ত্রি (৬৭) ও তার ছেলে স্বপন মিস্ত্রি (৪৫)। ফাইজুল ইসলাম হৃদয় আরও জানান, গ্রেপ্তারকৃত বাবা ও ছেলেকে ওইদিন রাতেই আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইমামা বানিনের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতরা তাদের দোষ স্বীকারের পর বিচারক তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, দন্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network