1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সেনাবাহিনীর হাতে সন্ত্রাসী দা পলাশ গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বরিশালে সেনাবাহিনীর হাতে সন্ত্রাসী দা পলাশ গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // বরিশালে ধর্ষণচেষ্টা, চাঁদাবাজি ও মাদকসহ ১৭ মামলার আসামি সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে দা পলাশকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

 

শনিবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে নগরীর জিলা স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

 

রোববার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। তিনি বলেন, তার বিরুদ্ধে কাউনিয়া থানায় ধর্ষণচেষ্টাসহ তিনটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ধর্ষণচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকি দু’টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এছাড়াও পলাশের বিরুদ্ধে আদালতে ১৭টি মামলা চলমান রয়েছে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, গভীর রাতে সেনাবাহিনীর একটি টহল টিম সদর রোডের জিলা স্কুলের সামনে চেকপোস্ট বসায়। তখন পলাশের আচরণ সন্দেহজনক হওয়ায় সেনা সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। এরপর তার পরিচয় প্রকাশের পর আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

 

সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ করে তার গ্রেফতারের দাবি করেছিল ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।

 

স্থানীয়দের অভিযোগ, দা পলাশ তার দুই ভাই রাসেল ও সুমনসহ অন্যান্য সহযোগীদের নিয়ে মোহাম্মদপুরে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network