1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল ও খুলনা থানায় চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি সেবা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বরিশাল ও খুলনা থানায় চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি সেবা

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//বরিশাল ও খুলনা রেঞ্জের সব জেলার সব থানায় এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সব থানায় আগামীকাল সোমবার (২১ জুলাই) থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি সেবা।

 

রোববার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

 

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজ করার অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌। বর্তমানে ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর রেঞ্জ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় (৪৫৭টি থানা) অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

 

আগামীকাল সোমবার থেকে খুলনা ও বরিশাল রেঞ্জের সব জেলার সব থানায় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সব থানায় (মোট ১২২টি থানা) অনলাইনে সব ধরনের জিডি করা যাবে।

 

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network