1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় দীর্ঘ ৮ বছর পরে বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডাকাতি শেষে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে তিন দিনের মাঠ সংযুক্তি উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ আগামীকাল বরিশালে মাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা বরিশালে চাঁদাবাজি বন্ধের আশ্বাসে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বানারীপাড়ায় দীর্ঘ ৮ বছর পরে বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ ৮ বছর পরে উৎসবমূখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির বহু কাঙ্খিত ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাউন্সিলে অপর প্রতিদ্বন্ধি প্রার্থীরা সমর্থন দিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মো. শাহ আলম মিঞা উপজেলা বিএনপির সভাপতি ও মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা সাধারণ সম্পাদক এবং মো. ইমরান হোসেন প্রিন্স পৌর বিএনপির সভাপতি ও মো. হাবিবুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রোববার (২০ জুলাই) দিনভর উজিরপুর উপজেলার গুঠিয়ায় বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। উদ্বোধক ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু । বিশেষ বক্তা ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস.সরফুদ্দিন আহমেদ সান্টু,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এদিকে নবনির্বাচিত বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলল শুভেচ্ছা জানিয়েছেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network