1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মদপানে ৫ জনের মৃত্যুর ঘটনায় হোমিও চিকিৎসক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মদপানে ৫ জনের মৃত্যুর ঘটনায় হোমিও চিকিৎসক আটক

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খুলনায় ঘরে তৈরি দেশি মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় মদ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শেখ মোসলেম আলি (৭৮)। তিনি এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। মারা যাওয়া পাঁচজন হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোড এলাকার বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গার রায়ের মহল এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং বয়রা পাবলিক কলেজ এলাকার বাসিন্দা তোতা (৬০)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক বলেন, মোসলেম আলী এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে মদ তৈরি করতেন। আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘরে বসে কয়েকজন সেই মদ পান করেন।

অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও চারজন মারা যান। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মদ বিক্রেতা মোসলেম আলীকে আটক করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network