1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন// কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনের দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রোববার (২০ জুলাই) বিকেলে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ভুক্তভোগী মোসাঃ মনিরা বেগম, তাঁর ছেলে মোঃ এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মজিবুর হাওলাদার।
এতে অংশ নেন সহ ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে সাধারণ মানুষের অধিগ্রহণকৃত জমির টাকা আত্মসাৎ করে আসছেন। টাকা আদায়ের নামে ভয়ভীতি, ভুয়া মামলা ও জাল কাগজপত্রের মাধ্যমে হয়রানি করছেন এলাকাবাসীকে। মজিবুর হাওলাদার তার বক্তব্যে বলেন, অধিগ্রহণকৃত জমির মূল্যর ১৫% হারে সাড়ে ১৩ লক্ষ টাকায় ২ লক্ষ ৫ হাজার টাকা শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে

তারা অবিলম্বে এই চক্রের মূল হোতা শাহাদাত ও মোস্তাফিজুরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয় অভিযুক্ত মোঃ শাহাদাত তালুকদার বলেন, তাদের হয়ে মামলা চালিয়েছি, ওই মামলায় চালাতে আমার অনেক টাকা খরচা হয়েছে সেই টাকা চাইতে গিয়ে তিনি উল্টো আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network