1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টেবিলে বই খোঁজার সময় শিশুর কপালে সাপের কামড় - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

টেবিলে বই খোঁজার সময় শিশুর কপালে সাপের কামড়

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের আনোয়ারায় পড়ার টেবিলে বই খোঁজার সময় সাপের কামড়ে মুনতা মনসুর মাহি নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছে। শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার পরৈকোড়া গ্রামের ভিংরোল গ্রামের ছত্তরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মুনতা মনসুর মাহি ভিংরোল গ্রামের মনসুর উদ্দিনের মেয়ে। সে ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিহতের শিশুর চাচা নাইম উদ্দিন বলেন, আমার ভাতিজি ফজরের নামাজের পর কোরআন পড়েছে। পরে স্কুলের পড়ার জন্য ঘরে নিজের রুমের টেবিলে বই খুঁজছিল। এ সময় সাপটি তার কপালে ছোবল মারে৷ আমরা জানতে পেরে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে মাহিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network