1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আকতার ফারুক শাহিন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আকতার ফারুক শাহিন

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট, জেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিনকে ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

 

রোববার (২০ জুলাই) বিকালে পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি অভিজাত হোটেলে ‘গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন’র পক্ষ থেকে তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এর আগে ‘পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শন, করা হয়।

 

আকতার ফারুক শাহিনের হাতে পদক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট আলোকচিত্রী শিল্পী মো নুরুদ্দিন আহম্মেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট‍্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সালাম মাহমুদ। আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ‍্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক জামিউর রহমান লেমন।

 

প্রসঙ্গত, এরআগে সাংবাদিকতায় ইউনেস্কো মিডিয়া ফেলোশিপ, বিএমএসএফ’র বর্ষসেরা সংবাদকর্মী এবং সাংবাদিকতায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি পদক পেয়েছেন আকতার ফারুক শাহিন। টানা ৩৭ বছর ধরে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নসহ সামগ্রিক সমস্যা-সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে লেখালেখি করছেন তিনি।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network