1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো জন্মলগ্ন থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট, ন্যূনতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এই সমস্যা সমাধানে ৮টি দাবি জানিয়েছেন তারা।

সেগুলো হলো- শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করতে হবে। ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ দিতে হবে। ক্যাম্পাসে বরাদ্দ বাড়াতে হবে। ৩ মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান করতে হবে। সেমিস্টার ও রিটেক ফি কমাতে হবে। শতভাগ আবাসন প্রদান করতে হবে। ৬ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করতে হবে। ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে। শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে না নেয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network