1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছাত্র-জনতার আন্দোলনে হামলা: মৃত ব্যক্তির নামে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

ছাত্র-জনতার আন্দোলনে হামলা: মৃত ব্যক্তির নামে মামলা

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চার মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও মামলা থেকে বাদ পড়েননি নিষিদ্ধ সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকন ফারুকী। সিরাজগঞ্জের তাড়াশ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মৃত এই ব্যক্তিকে ৫৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

রোকন ফারুকী উপজেলার তাড়াশ থানার সগুনা ইউনিয়নের হিমনগর গ্রামের বাসিন্দা এবং মৃত আজিজ ফারুকীর ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।ওই মামলাটি দায়ের করা হয়েছে গত শনিবার (১৯ জুলাই)। বাদী শাহিন বাবু তাড়াশ থানায় ১০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১২০-১৫০ জনকে আসামি করে এজাহার দাখিল করেন। অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট খালকুলা এলাকায় দুপুর ১২টার দিকে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার সময় বাদী হামলার শিকার হন।

মৃত রোকনের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ছাত্রলীগ নেতা রোকন ফারুকী কয়েক মাস আগে দুর্ঘটনায় মারা গেছে। এদিকে গত ২৪ মার্চ মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ কোর্টে যাওয়ার পথে হরিনচড়া বাজার এলাকায় একটি মাইক্রোবাস ধাক্কায় ঘটনাস্থলেই রোকন মারা যান। যার খবর একাধিক গণমাধ্যমও প্রকাশ হয়েছে।

উক্ত মামলার প্রথম সাক্ষি করা হয়েছে মো. মোরসালিন নামের এক ব্যক্তিকে। তিনি বলেন, এই মামলার বিষয়ে আমি অবগত নই। আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। এদিকে মামলার বাদী মো. শাহীন বাবুকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, মামলার বাদী হয়তো কোনো জায়গা থেকে ভুলে নামটি দিয়ে ফেলেছে। আমাদের তদন্ত কাজ চলমান আছে। তদন্তে আমরা মৃত পেলে বাদ দিয়ে দেব। এই ক্ষেত্রে হয়রানি হওয়ার সুযোগ নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network