1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

নেছারাবাদে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুতগতির বউগাড়ির ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামে নিজ বাড়ির সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ওই গাড়িসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মান্নান মিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তায় ওঠেন। এমন সময় পেছন থেকে দ্রুতগতির একটি বউগাড়ি এসে তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, `আমি একটু বাইরে আছি। দুর্ঘটনায় অভিযুক্ত চালককে তাঁর গাড়িসহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পদক্ষেপ চলমান।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network