1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেতাকর্মী নিয়ে হাসপাতালে যাওয়া বন্ধ করুন: সারজিস - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

নেতাকর্মী নিয়ে হাসপাতালে যাওয়া বন্ধ করুন: সারজিস

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেতাকর্মী নিয়ে হাসপাতালে দগ্ধদের দেখতে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার বিকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এ আহ্বান জানান।

সারজিস লেখেন, ‘বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন। আপনি হয়তো জানেন না আপনার অজান্তে এই পরিদর্শন কারো মৃত্যুর কারণও হতে পারে। প্লিজ।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৫০ জনের বেশি দগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনার পর থেকে বিভিন্ন হাসপাতালে রাজনৈতিক ব্যক্তিবর্গ হতাহতদের দেখতে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network