1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকালে বালিপাড়া ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩নং বালিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। এছাড়াও, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হাসান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সুধীজন, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই ধরনের আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আস্থার সম্পর্ক তৈরি করতে সহায়ক হবে বলে উপস্থিত বক্তারা অভিমত প্রকাশ করেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network