1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চালকের ঘুমে উল্টে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

চালকের ঘুমে উল্টে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় রবিবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের বরাত দিয়ে জানিয়েছেন, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়াগামী লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে লাশের সাথে থাকা তাদের পাঁচজন স্বজন আহত হন।

তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পূর্বে অ্যাম্বুলেন্স চালকের চোখে ঘুম ঘুম ছিলো। এসময় লাশের সাথে থাকা স্বজনরা তাকে নিরাপদস্থান দেখে গাড়িটি পার্কিং করে রাখার জন্য বলেন।

পাশাপাশি প্রয়োজনে পরেরদিন (সোমবার) সকালে যাওয়ার কথা বলেছেন। কিন্তু চালক লাশের স্বজনদের কথা না শুনেই ঘুম চোখে অ্যাম্বুলেন্সটি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাস্থল অতিক্রমকালে বেপরোয়াগতিতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পড়ে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network