1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপি ক্ষমতায় এলে দেশে বেকারত্ব কমিয়ে আনা হবে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বিএনপি ক্ষমতায় এলে দেশে বেকারত্ব কমিয়ে আনা হবে

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন// নতুন কোন বৃদ্ধি না করে কলাপাড়া পৌরসভায় ২৫ কোটি ৯৯ লাং টাকার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

 

কলাপাড়া পৌরসভার আয়োজনে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কমিটির সহসভাপতি জেড এম কাওছার, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

 

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৭২ লাখ টাকা। উন্নয়ন কাজে বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকা। অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ কোটি টাকা, নগর উন্নয়ন প্রকল্পে ৫ কোটি টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বর্তমানে দেশের বেকারত্ব বেড়েছে। বিদেশি সহায়তা বন্ধ হয়ে গেছে। ৭০ টিরও বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। আগামীতে বিএনপি সরকার এলে এ পরিস্থিতি থাকবে না। মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। বেকারত্ব দূর হবে এবং দেশে পরিকল্পিত উন্নয়ন হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network