1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় চাঁদাবাজি-প্রতারণা মামলায় শাহাদত ও মোস্তাফিজ গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

কলাপাড়ায় চাঁদাবাজি-প্রতারণা মামলায় শাহাদত ও মোস্তাফিজ গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ার উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় চাঁদাবাজি ও প্রতারণার মামলায় শাহাদত তালুকদার ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

 

সোমবার (২১ জুলাই) রাতে পটুয়াখালী ডিসি কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির এসআই মোঃ জহুরুল ইসলাম জানান, চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আদালতে সোপর্দের পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

 

জানা যায়, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ তোলার সময় স্থানীয় একটি চক্র মনিরা বেগমের কাছে ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

 

ঘটনার পর ২০ জুলাই এলাকাবাসী ও ভুক্তভোগীরা মানববন্ধন করে দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের বিরুদ্ধে প্রতিকার চান। গ্রেফতারকৃতরা পটুয়াখালী ডিসি অফিসের এলএ শাখার দালাল হিসেবে দীর্ঘদিন ধরে প্রতারণায় জড়িত বলেও অভিযোগ রয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network